দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে এক তরুণীকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মোখলেছুর রহমান মিঠু (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন। এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া রশিদ মোড় এলাকা থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর তরুণীকে ভূরুঙ্গামারা উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় নিয়ে আসা হয়। সেখানে একটি চায়ের দোকানের আড়ালে নাচ-গানসহ অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, তিন তরুণীর মধ্যে দুজন সেখান থেকে চলে গেলেও ভুক্তভোগী থেকে যান। অভিযোগ রয়েছে, পরে তাকে আটকে রেখে ২৯ সেপ্টেম্বর থেকে সামাদের ঘাটসংলগ্ন কাশফুলের ক্ষেতে মোখলেছুর রহমান মিঠু, নাইনুল ইসলাম, লিটন মিয়া, আল আমিন ও ফুল মিয়া ওরফে ফুলবর পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় তার কাছে থাকা ৫ হাজার ৬০০ টাকা ও একটি মুঠোফোন নিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
পরে বাড়ি ফেরার মতো টাকা না থাকায় ভুক্তভোগী অভিযুক্তদের কাছে টাকা চাইতে নলেয়া রশিদ মোড়ে যান। সেখানে টাকা না দেওয়ায় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে এবং মোখলেছুর রহমান মিঠুকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মিঠু নলেয়া রশিদ মোড় এলাকার বাসিন্দা। অপর অভিযুক্তরা হলেন নাইনুল ইসলাম, লিটন মিয়া, আল আমিন ও ফুল মিয়া ওরফে ফুলবর। তারা ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ওসি আজিম উদ্দিন বলেন, ভুক্তভোগী তরুণীর বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
যে আই